Nabadhara
ঢাকাবুধবার , ১১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বৃদ্ধার জমি দখলের চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, গ্রেপ্তার-২

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুন ১১, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে বৃদ্ধার পৈতৃক জমি জবরদখল করতে ধারাল অস্ত্র নিয়ে হামলা ও এক বৃদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ বিএনপি নেতা মিরাজ চাপরাশির বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ বুধবার সকালে ২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মিরাজ চাপরাশি (৩২) ও সোহেল চাপরাশি (৪২)।

 

উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভোজমহল গ্রামে সোমবার (৯ জুন) সকাল ১১ টায় এ ঘটনা ঘটেছে।

 

জমি দখলের চেষ্টায় হামলা ও কুপিয়ে জখমের ঘটনায় শামিম চাপরাশি বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত বৃদ্ধা রাশিদা বেগম (৬৫) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভোজমহল গ্রামে মেইন রোডের পাশে শামিম চাপরাশিদের মূল্যবান সম্পত্তি একই এলাকার বিএনপি নেতা মিরাজ চাপরাশি ক্রয় করতে তাদের উপর চাপ সৃষ্টি করেন। তারা উক্ত জমি বিক্রি করতে অনিহা প্রকাশ করলে তিনি মিথ্যা মামলা দায়ের এবং বিক্রি না করলে তাকে খুনজখমের হুমকি দেয়। ঘটনার দিন সোমবার সকাল ১১ টার সময় মিরাজ চাপরাশি, সোহেল চাপরাশি আবুল চাপরাশি ও রাসেল চাপরাশিসহ অজ্ঞাতনামা ৪-৫ জন পূর্বপরিকল্পিতভাবে দা, লোহার পাইপ ও লাঠিসোঠা নিয়ে তাদের অর্ধনির্মিত বিল্ডিং ঘরে হামলা ও ভাঙচুর চালায়৷ এ সময় বাঁধা দিতে গেলে শামীম চাপরাশির বৃদ্ধা রাশিদা বেগম ও আব্দুর রশিদ চাপরাশিকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসা ব্যবস্থা করেন।

 

অভিযুক্ত আবুল চাপরাশি বলেন, তাহার জামাতা মিরাজ চাপরাশির সাথে জমি নিয়ে চাচা আব্দুর রশিদ চাপরাশির সাথে দ্বন্দ্ব রয়েছে। এ ঘটনায় তিনি জড়িত নন। মিরাজ চাপরাশি বিএনপির রাজনীতি করেন বলে তিনি স্বীকার করেন।

 

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনা থানায় মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে দুইজন আসামিকে গ্রেফতার করে বরিশালে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।