Nabadhara
ঢাকাবুধবার , ১১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্যা’রোলে মুক্তি পেয়ে মাকে শেষ বিদায় দিলেন সাংবাদিক ফারজানা রুপা

ময়মনসিংহ প্রতিনিধি
জুন ১১, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি

সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রুপা বুধবার সন্ধ্যায় প্যারোলে মুক্তি পেয়ে রাত ৯টার দিকে ময়মনসিংহের সদর উপজেলার ধারিয়াকান্দা গ্রামে পৌঁছান। এসময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

 

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত সাংবাদিক ফারজানা রুপার মা হোসনে আরা বেগম (৮০) মারা যান।

 

এর আগে বাদ আছর বাড়িতে হোসনে আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়।

 

পরে বুধবার রাত সাড়ে নয়টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দী এই দম্পতিকে জানাজায় যোগ দেওয়ার জন্য সাময়িক মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ উপপরিদর্শক মো.আলাউদ্দিন।

 

তিনি আরও বলেন, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা গাজীপুরের কাশিমপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।

 

সাংবাদিক ফারজানা রুপার ভাগ্নে নবনীল সরকার বলেন, তারা প্যারোলে মুক্তি পেয়ে রাত ৯টার দিকে বাড়িতে আসেন। এসময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

গত ২১ আগস্ট এই দুজনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।