Nabadhara
ঢাকাবুধবার , ১১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল ট্রেনে সেনা তৎপরতা: ভারতীয় চো’রাই মালামাল উদ্ধার, ৩ গ্রেপ্তার

Link Copied!

হুমায়ন কবির মিরাজ, শার্শা (যশোর)প্রতিনিধি 

বেনাপোল থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও ভোগ্যপণ্য জব্দ করেছে সেনাবাহিনী।

 

বুধবার (১১ জুন) রাতে যশোর রেলস্টেশনে চালানো এই অভিযানে তিন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

 

অভিযানে নেতৃত্ব দেন যশোর সেনানিবাসের অস্থায়ী পুলেরহাট ক্যাম্পের সেনা কমান্ডার। আটক ব্যক্তিরা হলেন যশোরের চাঁচড়া এলাকার আরিফা (৫০), সদর উপজেলার বসুন্দিয়ার হোসেন (৬৫) এবং বেনাপোলের ডলি (৪৫)।

 

সেনাবাহিনী সূত্র জানায়, বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে আনা প্রসাধনসামগ্রী পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের পর ট্রেনে তল্লাশি চালিয়ে সাবান, শ্যাম্পু, ফেসওয়াশ, চুলের তেল, বিস্কুট, কম্বলসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ করা হয়।

 

জব্দকৃত পণ্যের আনুষ্ঠানিক মূল্যায়ন না হলেও এগুলোর বাজারমূল্য লক্ষাধিক টাকা হতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। আটকদের ও জব্দকৃত মালামাল যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, “ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। আটককৃতদের থানায় আনার প্রক্রিয়া চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।