Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অনলাইনের মাধ্যমে প্রবেশপত্র পাচ্ছে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা

যশোর প্রতিনিধি
জুন ১৩, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

আগামী ২৬ জুন শুরু হবে এইচএসসি পরীক্ষা। পরীক্ষার্থীদের প্রবেশ পত্র নিতে যশোর শিক্ষা বোর্ডে আসতে হবে না। নিজ নিজ কলেজে থেকে অনলাইন মাধ্যমে প্রবেশপত্র প্রিন্ট করে নিতে পারবে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন সাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বোর্ডের ওয়েবসাইটে দেয়া চিঠিতে উল্ল্যেখ করা হয়েছে, এইচএসসি পরীক্ষার প্রবেশ পত্র বোর্ডের অনলাইনে দেয়া হয়েছে। বোর্ডের ওয়েবসাইটের ইনস্টিটিউট প্যানেল মেন্যুতে ক্লিক করে প্রতিষ্ঠানের ইন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করার পর বাম সাইডের মেন্যু থেকে “অ্যাডমিট কার্ড“ অপশনে প্রবেশ করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করার জন্য বোর্ডের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। যদি কোন পরীক্ষার্থীর প্রবেশ পত্র হারিয়ে যায়। তাহলে তাকে বিপদে পড়তে হবে না। কারন কলেজ কর্তৃপক্ষকে জানালে অনলাইন থেকে প্রবেশ পত্র প্রিন্ট করে নিতে পারবে।

 এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন জানান, বোর্ডে অধিকাংশ কাজ অনলাইনের মাধ্যমে করা হয়। এ কারণে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিজ নিজ কলেজ থেকে বোর্ডে অনলাইনে প্রবেশ করে প্রিন্ট করে নিতে পারবে। সব অধ্যক্ষ বোর্ডে প্রবেশপত্র নিতে আসলে কাজের সমস্যা হয়। সেই সাথে দূরদূরান্ত থেকে আসা  অধ্যক্ষদের দুর্ভোগ পোহাতে হয়। এ কারণে পরীক্ষার্থীদের প্রবেশপত্র বোর্ডের অনলাইনে দেয়া হয়েছে। এখনো যাদের ফরম পূরণ করতে বাকি রয়েছে। তারা ফরম পূরণ করার পর তাদের প্রবেশপত্র অনলাইনে দেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।