Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে গ’লায় ছু’রি ঠেকিয়ে নারীকে পালাক্রমে ধ’র্ষ’ণের অভিযোগে মামলা

যশোর প্রতিনিধি
জুন ১৩, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় এক নারীকে গলায় ছুরি ঠেকিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হলেন ষষ্ঠিতলার মনিরুল ইসলাম, রেলগেট পশ্চিমপাড়ার দেলোয়ার হোসেন দেলো এবং ষষ্ঠিতলা বুনোপাড়ার নিশান হোসেন। ভুক্তভোগী নারী গত ২৭ মে যশোর আদালতে মামলাটি করেন। আদালতের নির্দেশে কোতোয়ালি থানা পুলিশ বুধবার এটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করেছে।

 

মামলার এজাহারে তিনি অভিযোগ করেছেন, অভিযুক্তরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তার স্বামী কয়েক বছর ধরে নিখোঁজ, সেই সুযোগে আসামিরা বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। এ নিয়ে মুখ খুলতে সাহস পাননি তিনি।

 

 

গত ২০ মে দুপুরে রেলগেট পশ্চিমপাড়ায় ওই নারী একা থাকাকালে মনিরুল তার মাথায় পিস্তল ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে নিশানের বাড়ির পাশে একটি প্রাচীরঘেরা বাগানে নিয়ে গিয়ে তার গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে তিনজন মিলে পালাক্রমে ধর্ষণ করে।

 

যাওয়ার সময় আসামিরা তাকে এসব ঘটনা কাউকে জানালে প্রাণে মারার হুমকি দেয়। বাধ্য হয়ে ওই নারী আদালতে মামলা করেন। আদালত কোতোয়ালি থানার ওসিকে মামলা গ্রহণের নির্দেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।