Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চৌহালী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত

চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
জুন ১৩, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি

শিক্ষক, ডাক্তার,চাকরিজীবী ব্যবসায়ী,কৃষক ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত চৌহালী ফাউন্ডেশন। গত ২০২৪ সাল থেকে এ কমিটির যাত্রা শুরু হয়েছে।

এতে সভাপতি হিসেবে রয়েছেন প্রবীন সাংবাদিক মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আবু দাউদ রানা। এ কমিটিতে উপজেলার ৪১জন সদস্য ও কৃতিত্ববান ব্যক্তিবর্গ নিয়ে গঠিত হয়েছে চৌহালী ফাউন্ডেশন । এ ফাউন্ডেশন সৃষ্টির লগ্ন থেকে পরিচালনায় রয়েছে একঝাঁক তরুণ উপদেষ্টা মন্ডলী।

 

শুক্রবার (১৩জুন) বিকেলে কোদালিয়া বাজার কার্যলয়ে ঈদ পুর্ণমিলনী ও সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চৌহালী ফাউন্ডেশের সভাপতি মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংগঠনের নিবন্ধন সনদ প্রক্রিয়াধীন রয়েছে বলে আলোচনা প্রদান্য পায়।

বাংলাদেশ তথা চৌহালীর অবহেলিত জনগোষ্ঠী, অসহায় কোমলমতি শিশু শিক্ষার্থীদের মেধাবিকাশ, বাল্যবিবাহ রোধ, বানবাসি, আগুনে পোড়া বাড়ি,গরীবের শীতবস্রসহ সকল অসহায় মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতেই এ ফাউন্ডেশনের জন্ম। চৌহালী উপজেলা সহ বাংলাদেশের সকল জেলায় কাজ করার অনেক সুযোগ রয়েছে এ ফাউন্ডেশনের। সমাজের অবহেলিত জনগণের কষ্ট, ছাত্র ছাত্রীদের সহযোগিতা, গরীব দুঃখী পরিত্যাক্ত ও এলাকার উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন ফাউন্ডেশনের সকল আলোচকরা।

এলাকার উন্নয়ন ও সেবামুলক কাজ জনগণের দৌড় গড়ায় পৌঁছে দিবে নতুন এ সংগঠন। জনগণের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতে জনসেবা অব্যাহত থাকবে চৌহালী ফাউন্ডেশনের।

এসময় উপস্থিত ছিলেন, চৌহালী ফাউন্ডেশনের সহ-সভাপতি মো, গোলাম মোস্তফা, দেওয়ান ইমরুল হাসান হিরন, বিশিষ্ট ব্যবসায়ী মো, আল আমিন, আমিনুর রহমান, পারভেজ ইসলাম আলীম, ফরিদ আহমেদ, মাইন উদ্দিন, সেলিম সহ সদস্য বৃন্দরা।

পরে চৌহালী ফাউন্ডেশনের উত্তর উত্তর সফলতা কামনা করে অনুষ্ঠান শেষ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।