Nabadhara
ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চলাচলের রাস্তায় বাঁশের বেড়া, অ’বরুদ্ধ ৪ পরিবার

মাসুদ রানা, খানসামা,দিনাজপুর
জুন ১৪, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর)

প্রতিনিধি দিনাজপুরের খানসামা উপজেলায় চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে একই এলাকার কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. শাহিনুল ইসলাম গতকাল শুক্রবার (১৩ জুন) রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলার খামারপাড়া ইউনিয়নের দুহশুহ (মাস্টার পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

 

শাহিনুল ইসলাম জানান, তিনি ক্রয়সূত্রে মালিকানাধীন একটি জমি দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করে আসছেন। কিন্তু হঠাৎ একই এলাকার মো. গোফ্ফার, আব্দুস সালাম, রশিদুল ইসলাম ও ওসমান আলী ওই রাস্তার সামনের অংশে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন।

 

এতে করে শাহিনুল ইসলামের পরিবারসহ অন্তত আরও তিন-চারটি পরিবারের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। তিনি অভিযোগ করেন, রাস্তা খুলে দেওয়ার অনুরোধ জানালে অভিযুক্তরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষমেশ থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

 

অন্যদিকে অভিযুক্ত মো. গোফ্ফার বলেন, “আমার চাচা আমজাদ হোসেনের মৃত্যুর পর তার স্ত্রী আমাদের না জানিয়ে জমির দলিল করে দেন। বিষয়টি জানতে পেরে আমরা দলিলের উপর টাকা জমা দিই। শাহিনুল আমাদের বাড়ির চারপাশে বেড়া দিয়ে আমাদের চলাচলে সমস্যা করছে। একপর্যায়ে আমাকে মারধরও করে। এরই প্রতিবাদে আমরা ওই রাস্তা বন্ধ করে দেই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

 

এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।