Nabadhara
ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কা’টা পড়ে যুবক নিহত 

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
জুন ১৪, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে রেললাইন দিয়ে হাটতে হাটতে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে সাগর মাল(২৮) নামে এক যুবক। সে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের অরুণ মাল এর পুত্র।

 

শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে আসলেও স্টেশনের অদূরে রেললাইন দিয়ে হেটে হেটে মোবাইল ফোনে কথা বলতে থাকা সাগর মাল খেয়াল না করে কথা বলায় ব্যাস্ত ছিল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল ও এএসআই আব্দুল হান্নান ঘটনাস্থলে এসে নিহত সাগর মাল এর মোবাইল ফোনটি উদ্ধার করে তার পরিবারের সাথে যোগাযোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।