Nabadhara
ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত

Link Copied!

মো.ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)

গণ অধিকার পরিষদের দিনাজপুরের বিরামপুরে জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে।

 

 

শনিবার(১৪ জুন )আনুমানিক রাত সাড়ে আটটার দিকে বিরামপুর কলেজ বাজার থেকে বিরামপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা মোড়ে বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় কমিটি,জেলা কমিটি ও বিরামপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

 

 

এসময় উপস্থিত বক্তারা পটুয়াখালী দশমিনা ও গলাচিপার বিভিন্ন স্থানে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয়  সভাপতি  নুরুল হক ও তাঁর নেতা কর্মীদের গাড়ি বহরে বিএনপি নেতা হাসান মামুনের সন্ত্রাসী বাহিনী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

 

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কমিটির মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মোছাদ্দেক হোসেন, দিনাজপুর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ আহসাব শোভন, দিনাজপুর জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি শাহিন ইসলাম, বিরামপুর ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিল আহমেদ প্রমুখ। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ বিরামপুর উপজেলাসহ জেলা ও উপজেলার ছাত্র,যুব, শ্রমিক,পেশাজীবী ও গণ অধিকার পরিষদের সকল স্তরের নেতৃবৃন্দ।

 

 

আহমেদ আহসাব শোভন তার বক্তব্যে বলেন  ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি  নুরুল হক নুরের উপর সন্ত্রাসী হামলার জন্য পটুয়াখালী বিএনপি নেতা হাসান মামুনকে দ্রুত গ্রেফতার করতে হবে।

 

তিনি আরো বলেন  এই বাংলার মাটিতে কোন ফ্যাসিস্ট ও সন্ত্রাসী বাহিনীর আশ্রয় হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।