Nabadhara
ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে প্রবাসীর মর’দেহ উদ্ধার

যশোর প্রতিনিধি
জুন ১৫, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগরে দুবাই প্রবাসী হাসান খালাসি (৩১)কে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার উপজেলার ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলি গ্রামের এ হত্যাকান্ড ঘটে। নিহত হাসান নাউলি গ্রামের হাবিবুর খালাসীর ছোট ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ জন্য পুলিশ এলাকা থেকে চারজনকে আটক করেছে।

 

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানাযায়, নাউলি বাজার সংলগ্ন চাদের বিলের ঘেরের পাড় থেকে হাসানের মরদেহ উদ্ধার করা হয়। দেহ থেকে মাথা বিছিন্ন ছিল।

 

নিহতের বড় ভাই এস এম মুন্না জানান, তার ভাই কুয়েত থেকে ৪ মাস বাড়িতে এসেছে। দেড় মাস আগে তাকে বিয়ে দিয়েছি। আমার ভাই সহজ সরল এবং ভালো মানুষ ছিল। সে সবার সাথে সুন্দর ভাবে মিশতো। কিছুদিন যাবত এসে বাড়ির আশপাশের কয়েকজন বন্ধুর সাথে আড্ডা দিত। কিভাবে যে এই হত্যার শিকার হলো বুঝতে পারছি না। তার তেমন কোন শত্রু ছিল না।

 

অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম বলেন, নাউলি এলাকায় হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ও ডিবির টিম কাজ করছে। ম’রদেহের সুরতাল করার জন্য মর্গে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।