Nabadhara
ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে গোমা-পিলখানার চরাঞ্চলে ভূমিহীনদের মানববন্ধন ও বি’ক্ষোভ

দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ
জুন ১৫, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ 

বরিশালের বাকেরগঞ্জে ভূমিদস্যু গুলজার শরীফ ও তার লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে সরকারি খাস জমি জালজালিয়াতি করে দখলের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে কার্ড বাতিল ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গোমা চরাঞ্চলবাসী।

 

 

রবিবার (১৫ জুন) বেলা ১২ টায় উপজেলার গোমা ফেরীঘাট এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন ভূমিহীন মোঃ বসির খান, জামাল খান, আনিস মোল্লা, দুলাল মোল্লা, আবুল বাসার খান, সমাজসেবক কেএম মাহমুদ হাসান তপি, মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার দুধল ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মৃত কলম শরীফের পুত্র গুলজার শরীফ ভূমিহীন নয়। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ভূমিদস্যু। বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে তিনি তার লাঠিয়াল বাহিনী ও আত্নীয় স্বজনদের নিয়ে গোমার চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছেন। আওয়ামী লীগ আমলে ভূমি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে জাল জালিয়াতীর মাধ্যমে তিনিসহ আত্নীয় স্বজনের নামে অর্ধশতাধিক ভূমিহীন কার্ড তৈরি করেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, গোমা ও পিলখানার হতদরিদ্র ভূমিহীনরা খাস জমি বন্দোবস্তের কার্ড না পেলেও দুধল ইউনিয়নের ব্যবসায়ী খবির খান, ঢাকার ব্যবসায়ী টিপু মুন্সী, গরুর ব্যবসায়ী খোরশেদ খান, কাপড় ব্যবসায়ী

আবুল শরীফ, গুলজারের আপন ভাই ঠিকদার মানিক শরীফ, শ্যালক ঠিকাদার পলাশ সিকদার, সরকারি চাকুরীজীবি আওলাদ, শ্যলকের বউ আখিনুর, ভাইপো নামে জিসান শরীফ, বায়রা এনসানসহ আত্মীয়-স্বজনদের নামে জাল জালিয়াতির মাধ্যমে খাস জমি বন্দোবস্তের কার্ড করে দিয়েছেন। এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিলে ২০২৪ সালে তিনি ১৩ টি কার্ড বাতিলের প্রস্তাব পাঠালেও উপজেলা ভূমি অফিস অদ্যাবধি তা বাতিল করেনি।

 

এতে চরাঞ্চলের দরিদ্র ভূমিহীন বিক্ষুব্ধ পরিবারগুলো রবিবার মানববন্ধন ও বিক্ষোভ করে ভূমিদস্যু গুলজাল শরীফসহ তার আত্নীয় স্বজনদের নামে বরাদ্ধ দেয়া খাস জমির বন্দোবস্ত কার্ড বাতিল করে শাস্তির দাবি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।