Nabadhara
ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ১৫, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

 

আজ রোববার সকালে উপজেলার ঘাঘর বাজার, মহুয়ামোড় ও আরডিও এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও প্রবীর কুমার বিশ্বাস।

 

এ সময় জেলা পরিষদ ৫০ টি, পানি উন্নয়ন বোর্ড ৮৩ টি এবং সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে ৬০ টিসহ মোট ১৯৩ টি অবৈধ কাঁচা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।

 

উচ্ছেদ অভিযান পরিচালনায় অংশ নেন গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় উপ-প্রকৌশলী জাকারিয়া ফেরদৌসসহ পুলিশ, র‌্যাব , সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও আনসার এবং গ্রাম পুলিশ সদস্যরা।

 

জেলা প্রশাসকের কায্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাসেল মুন্সী জানান, দীর্ঘ দিন ধরে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার, মহুয়ারমোড়, আরডিও এলাকায় জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরী করে ব্যবসা করে আসছিলেন ব্যবসায়ীরা। ১৪দিন দিন আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দখলদারদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়। কিন্তু তারা অবৈধস্থাপনা সরায় নি। এ কারণে আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলে ওই কর্মকর্তা জানানা।

 

সড়ক ও জনপথ অধিদপ্তরের গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম বলেন, আমাদের ১.৫ জায়গা থেকে ৬০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধারকৃত সম্পত্তির মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।