Nabadhara
ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ই’য়াবা ও ফেনসিডিল মা’মলায় দুইজনের ৭ বছর করে কা’রাদণ্ড

যশোর প্রতিনিধি
জুন ১৬, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

ইয়াবা ও ফেনসিডিলের মামলায় যশোরের দুই মাদক ব্যবসায়ীকে ৭ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে একটি আদালত। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পারভেজ শাহরিয়ার এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রাজু যশোর উপশহর এইব ব্লকের হালিমের ছেলে ও রিপন যশোর সদরের রাজারহাটের মৃত সেলিমের ছেলে।

 

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ৪ আগস্ট দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের সদস্যরা শহরের বড় বাজার আটাপট্টির মাড়ুয়া মন্দির সংলগ্ন একটি দোকানে অভিযান চালায়।

 

এ সময় রিপনের পান সিগারেটের দোকান থেকে রাজুকে আটক ও ১শ’৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় দোকান মালিক রিপন পালিয়ে যায়। এঘটনায় দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন মাদকদ্রব্যের উপ পরিদর্শক বদরুল হাসান। তদন্ত শেষে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোশারফ হোসেন ওই দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

 

 

দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে দুই আসমির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আলাদা ধারায় ৫ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর ধারায় ২ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ মাস করে বিনাশ্রম কারদাণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত রিপন পলাতক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।