Nabadhara
ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভোলার মনপুরার মেঘনা নদী থেকে অর্ধগ’লিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Link Copied!

তাপস কুমার মজুমদার, ভোলা প্রতি‌নি‌ধি

ভোলার মনপুরার মেঘনা নদী থেকে অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ই জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের চর ফয়েজউদ্দিন মফিজ মাষ্টার বাড়ীর রাস্তার দক্ষিণ পাশ সংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাশটি দেখতে শত শত মানুষ নদীর পাড়ে ভিড় জমায়।

 

 

জানা যায়, সোমবার স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে খবর পেয়ে মনপুরা থানা থেকে পুলিশ এসে লাশ টি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।মরদেহটি অর্ধগলিত হওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি কার বা কোথা থেকে ভেসে এসেছে তা জানা যায়নি । তবে আনুমানিক বয়স হবে ৪০ থেকে ৪৫ হবে।

 

 

এই ব্যাপারে মনপুরা থানার ওসি আহসান কবির জানান, লাশটি উদ্ধার করে মির্জাকালু নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে । মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে ।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।