Nabadhara
ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বর্ষা বরণ

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 
জুন ১৬, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 

নড়াইলে বৃক্ষের চারা বিতরণ এবং নৃত্য, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বর্ষাঋতুকে বরণ করা হলো। পহেলা আষাড় (১৫ জুন) বিকেলে নড়াইল জেলা শিল্পকলা অডিটোরিয়ামে বিকেলে বর্ষা ঋতুকে আহবান ও বরণ করতে এ নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করে নড়াইলের সাংস্কৃতিক সংগঠন ছন্দায়ন।

 

নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ওষধি গাছের বিতরণের মধ্য দিয়ে বর্ষা বরণ করেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ছন্দায়নের সভাপতি বিপুল দেব। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ওশান পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইলের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ.ন.ম নজমুল হক, নন্দন কানন শিশু বিকাশ ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. মায়া রাণী অধিকারী, মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম, অধ্যক্ষ গোলক বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার সহ প্রমুখ।

 

প্রধান অতিথি বলেন, নতুন প্রজন্মকে শেখানো প্রয়োজন প্রত্যেকটি ঋতুই আমাদের কাছে কতোটা জরুরি। প্রকৃতিকে আমাদের বন্ধু ভাবতে হবে। বর্ষা বরণের এই আয়োজন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। সবাই সচেতন হলে প্রকৃতি আরো সুন্দর হবে। সে জন্য ষড়ঋতুর প্রাণ প্রকৃতি স্বাভাবিক রাখতে বেশি করে বৃক্ষ রোপন করতে হবে। পৃথিবীকে সবুজ করার লক্ষ্যে এবং প্রকৃতি রক্ষার ব্রত নিয়ে আমাদের প্রতি বছর এই বর্ষা বরণ করা উচিত বলে মন্তব্য করেন। তিনি একটি সুন্দর ও নান্দনিক আয়োজনের জন্য ছন্দায়নকে ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।