Nabadhara
ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে আনসার বাহিনীর প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা কমান্ড্যান্ট নুরুজ্জামান

Link Copied!

মো. ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)

দিনাজপুরের বিরামপুরে ১০ দিন ব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অগ্রসারতায় আনসার বাহিনীর প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট নুরুজ্জামান, পিভিএম।

 

 

সোমবার (১৬ জুন) বেলা ১২ ঘটিকায় বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহেরা সুলতানা এর সভাপতিত্বে ভিডিপি (সাঁওতাল) মৌলিক প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট নুরুজ্জামান, পিভিএম। এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলী আজম,প্রশিক্ষিকা তন্ময়ী রানী রায় এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দলনেতা, দলনেত্রী ও আনসার কমান্ডার বৃন্দ।

 

 

ভিডিপি (সাঁওতাল) মৌলিক প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট নুরুজ্জামান পিভিএম বলেন,তৃণমূল পর্যায়ের মানুষের ক্ষমতায়ন ও উদ্যোক্তা তৈরিতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসাবে সমাজে অন্তর্ভুক্তিমুলক কার্যক্রমের ধারায় দেশব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যদের অংশগ্রহনে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে নৃ-গোষ্ঠী তরুন-তরুণীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা তৈরিতে সর্বাত্মক সহায়তা করতে যাচ্ছে বাহিনী।

 

 

বিরামপুর উপজেলায় ১০ দিন ব্যাপী চলমান এই প্রশিক্ষণে ৩২ জন সাঁওতাল নারী ও ৩২ জন সাঁওতাল পুরুষ সদস্যসহ মোট ৬৪ জন নৃ-গোষ্ঠী তরুন-তরুণীদের  দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে সকল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। নতুন সিলেবাস ও যুগোপযোগী নীতিমালার আওতায় এবারের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যাতে বাহিনীর সামাজিক উন্নয়নের সকল পদক্ষেপের সুফল হতে কোন জনগোষ্ঠী বাদ না পড়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।