Nabadhara
ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে চলতি ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনার আওতায় খরিপ মৌসুমে রোপা আমন (উফশী জাত) ধান এর আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৩ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী জাতের ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১৬ জুন) দুপুর ২ ঘটিকায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় চত্বরে এই বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুজহাত তাসনীম আওন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী ,বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রাজ্জাক মন্ডলসহ কৃষক কৃষাণী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় বলেন, আমাদের উপজেলায় আমন মৌসুমে উন্নত উফশী জাতের ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আওতায়  ৩ হাজার ২০০ জনকে ৫ কেজি করে উফশী ধানের বীজ ও ১০ কেজি MOP ও ১০ কেজি DAP রাসায়নিক সার দেয়া হবে।

আলোচনা সভায় উপস্থিত কৃষকরা সরকারের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এই প্রণোদনা তাদের উফশী জাতের ধান উৎপাদনে নতুন উদ্দীপনা যোগাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।