Nabadhara
ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় ব’জ্রপাতে একজনের মৃত্যু

এম এ ফয়সাল,সাতক্ষীরা
জুন ১৬, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল,সাতক্ষীরা

সাতক্ষীরার তালা উপজেলায় বজ্রপাতে ললিত মন্ডল (৫০) নামে এক ব্যক্তির আকস্মিক মৃত্যু হয়েছে। নিহত ললিত উপজেলার কাঠবুনিয়া গ্রামের বাঞ্চরাম মন্ডলের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ জুন (সোমবার) বিকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকা অবস্থায় ললিত মন্ডল বাড়ির পাশে মৎস্যঘেরে মাছ ধরার জন্য চার দেওয়ার কাজ করছিলেন।

 

এ সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার সঙ্গে থাকা ছোট ভাই নিমাই মন্ডল সামান্য আহত হয়েছেন।

 

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে ললিত মন্ডলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ললিত মন্ডলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার ও স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় গভীরভাবে মর্মাহত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।