Nabadhara
ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শীর্ষ দুই ই’য়াবা ব্যবসায়ী আটক চৌহালীতে 

দাউদ রানা,চৌহালী ( সিরাজগঞ্জ) 
জুন ১৬, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

দাউদ রানা,চৌহালী ( সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ইয়াবাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চৌহালী থানা পুলিশ ।

 

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন বসিলা, ধানমন্ডি হাউসিং থানার হাজারীবাগ ডিএমপির ঢাকার রফিকুল ইসলামের ছেলে মো: ফিরোজ আহমেদ (২৪) ও চৌহালী উপজেলার পশ্চিম জোতপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো: সোলায়মান (২৭)।

 

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল বারিক এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উপজেলার মধ্যে জোতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ দুই মাদক ব্যবসায়ীদ্বয়কে গ্রেপ্তার করা হয়।

 

এ সময় আসামীদের দেহ তল্লাশি করে ৩৫০ পিচ ইয়াবা জব্দ করা হয়।

 

তিনি আরো জানান আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘদিন যাবৎ মানুষের চোখ আড়াল করে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিলেন।

 

আসামিদের বিরুদ্ধে রাতেই চৌহালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সকালে জেল হাজতে প্রেরণ করা হবে। এদিকে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, শুধু নদীর পূর্ব পার নাহ , আমরা খুব শীঘ্রই নদীর পশ্চিম পারেও অভিযান চালাবো মাদকদ্রব্য বিষয় ডিএনসিদের নিয়ে। অভিযানে চৌহালী থানার উপপরিদর্শক (এসআই) মাফিজুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।