মিলন সিদ্দিকী,ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদের নির্দেশে ধামরাই পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে ধামরাই বরাত সেন্টারে ঘরোয়া বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ধামরাই উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনসার আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, ধামরাই পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুল রহমান ফার্দুন।
এসময় ঢাকা জেলা, উপজেলা ও ধামরাই পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

