Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় পো’ড়ানো হলো ৩ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল 

কোটালীপাড়া প্রতিনিধি 
জুন ১৭, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধি 

দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল বিভিন্ন খাল ও বিল থেকে উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

আজ মঙ্গলবার(১৭জুন) সকাল থেকে উপজেলার আমতলী ইউনিয়নের বিভিন্ন খাল ও বিলে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের তত্বাবধানে গ্রাম পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫০ পিচ অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে একই দিন দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে অবৈধ জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলার মৎস্য কর্মকর্তা এস,এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো: মিরাজ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: মাসুম বিল্লাহ বলেন, কোটালীপাড়া উপজেলায় সাম্প্রতিক সময়ে অবৈধ জালের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ নিধন করা হচ্ছে সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা অভিযান শুরু করেছি।আজকে আমরা ৫০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছি। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা হবে। দেশীয় মাছ রক্ষায় আমাদের যে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান তা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।