Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জিএমপি গাছা থানার বিতর্কিত ওসি রাশেদ বদলি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
জুন ১৭, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার বির্তকিত অফিসার ইনর্চাজ (ওসি) আলী মোহাম্মদ রাশেদকে নয় মাসের মাথায় বদলি করেছে জিএমপি হেডকোয়ার্টার্স। মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের পরিদর্শক মো. আমিনুল ইসলামকে গাছা থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। ১৬ জুন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়েছে।

 

মঙ্গলবার জিএমপি হেডকোয়ার্টার্সের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। বদলির প্রেক্ষিতে ওসি আলী মোহাম্মদ রাশেদকে জিএমপি গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ডিবি) উত্তর বিভাগে বদলি করা হয়।

 

গাছা থানায় দায়িত্ব পালনকালে ওসি আলী মোহাম্মদ রাশেদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামিকে থানা থেকে ছেড়ে দেয়া, মামলা বাণিজ্য, চাঁদাবাজি, জলমহাল দখলে সহায়তা, ঘুষ বাণিজ্য, ঝুট নিয়ন্ত্রণসহ নানা বির্তকিত কর্মকান্ডে জড়িয়ে পড়েন বলে স্থানীয় বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছেন। এদিকে ওসির মামলা বাণিজ্য, মামলার আসামি থানা থেকে ছেড়ে দেয়াসহ নানা অভিযোগে এক মামলার বাদী সংবাদ সম্মেলন করে বলেন মামলা থেকে তার দেয়া আসামি বাদ দিয়ে টাকার বিনিময়ে অন্যদের ধরপাকরাও করে।

 

এছাড়া পুলিশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব অভিযোগ উঠে এসেছে বলে জানা গেছে। এর আগে ওসি আলী মোহাম্মদ রাশেদ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১৬ সেপ্টেম্বরে তাকে জিএমপি গাছা থানায় পদায়ন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।