Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

যশোর প্রতিনিধি
জুন ১৭, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইসরাফিল হোসেনের বিরুদ্ধে জমি দখলের পঁয়তারার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের ইউনুস আলী ইমন প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

 

সংবাদ সম্মেলনে ইমন জানান, তিনি আরবপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত ময়েন উদ্দিন। তারা চার ভাই পিতা মারা যাওয়ার পর দুর্গাপুর মৌজায় পৈত্রিকসূত্রে ১৭ শতক জমি পেয়েছেন। পতেঙ্গালী গ্রামের ইসরাফিল ও দানেচ আলী ২০১০ সালে দূর্গাপুর গ্রামের বুধাই মোড়লের কাছ থেকে ১৭ শতক জমি ক্রয় করে। দূর্গাপুর গ্রামের ওই একই দাগে ২০০৯ সালে তার দাদা বুধাই মোড়ল ১৭ শতক জমি তার চারকে লিখে দেন। তারপর থেকে ১৭ শতক জমি তারা ভোগ দখল করে আসছেন। কিন্তু ১৭ শতক জমি কিনে আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলামের সহযোগিতায় তারা ৩৪ শতক জমি দখল করে নেয়।

 

৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তারা পৈত্রিক সম্পত্তি দখলমুক্ত করে নেন। দখলকারী দানেচ আলীর বড় ছেলে ইসরাফিল হোসেন আরবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি। ইসরাফিল নতুন করে ওই জমি দখল করার পঁয়তারা চালাচ্ছে। চার ভাইকে বিভিন্ন ধরণের মামলায় ফাঁসিয়ে দেয়ার ও হত্যার হুমকি দিচ্ছে ইসরাফিল হোসেন। গত ১৬ জুন তার চাচা জয়েন উদ্দিনকে পতেঙ্গালী বাজারে আটকে রাখে। তাই সুবিচার পেতে তিনি প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন তার ভাই দাউদ হোসেন, ইউসুফ আলী, আয়ুব আলী ও চাচা জয়েন উদ্দিন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।