Nabadhara
ঢাকাবুধবার , ১৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাট মসজিদ মার্কেটে ভয়াবহ অ’গ্নিকা’ণ্ড, পু’ড়ে ছা’ই ৯টি দোকান 

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
জুন ১৮, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পৌরশহরের গরুবাজার মসজিদ মার্কেটে বুধবার গভীররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। এতে অন্তত ৯ টি দোকান ও দোকানে থাকা মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে তাদের কোটি টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, আবহাওয়া খারাপ থাকায় সকলেইআগেভাবেই দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। হঠাৎ মার্কেটথেকে আগুনের শিখা দেখতে পান এলাকাবাসী। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে প্বার্শবর্তী ফুলপুর উপজেলা ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট এ কাজে যোগ দেন। ফায়ার সার্ভিসেরসদস্যরা আড়াই ঘন্টা  চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত কোন দোকান থেকে হয়েছে, তা তাৎখনিক ভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই এই দুর্ঘটনা হতে পারে। সেখানে পানের আড়ৎ, মনোহারী দোকানেরগোডাউন, টেইলাস্ দোকানসহ, বিভিন্ন মনোহারী দোকানের গোদাম ছিল।

 

জানতে চাইলে ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মানিক মিয়া জানান, খবর পেয়ে হালুয়াঘাট ও ফুলপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে কিভাবে আগুন লেগেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লাগতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।