Nabadhara
ঢাকাবুধবার , ১৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে আইনজীবী হ’ত্যা’চেষ্টা মামলায় কারাগারে ৪ জন 

জেলা প্রতিনিধি, পিরোজপুর
জুন ১৮, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরের মঠবাড়িয়ায় আইনজীবী আবুল কালাম মো: খালিদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মজিবুর রহমান তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

আসামিরা হলেন আ. রাজ্জাক ওরফে রঞ্জু (৫০), মনির হোসেন (৫২), রিয়াদুল করিম ওরফে আরজু (৫৫) ও রিয়াজ (২৫)। তাঁরা সবাই মঠবাড়িয়া উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের বাসিন্দা।

 

মামলা তথ্যসূত্রে জানা যায়, গত ৩১ মার্চ মঠবাড়িয়া উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের বাসিন্দা আইনজীবী আবুল কালাম মো: খালিদ ঈদের নামাজ শেষ করা মাত্রই আসামিরা তাঁর ওপর হামলা চালিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন বাঁচাতে এগিয়ে এলে আসামিরা তাঁকে মৃত ভেবে ফেলে রেখে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

 

এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা করা হয়। আজ (মঙ্গলবার) আসামিরা আদালতে হাজির হলে বিচারক তাঁদের কারাগারে পাঠান।

 

এ বিষয়ে আদালতের অতিরিক্ত পিপি ওয়াহিদ হাসান বাবু বলেন, “আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠান।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।