Nabadhara
ঢাকাবুধবার , ১৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

কোটালীপাড়া প্রতিনিধি
জুন ১৮, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ জুন) গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির উদ্যোগে কুরপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক মোঃ সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন।

 

কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম – পরিচালক মোঃ তোজাম্মেল হক, আব্দুল গণি মিনা, মেডিকেল অফিসার ডা. ফজিলাতুন্নেছা ইমু, সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।

 

কৃষিবিদ তোজাম্মেল হক বলেন, গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক কর্মসম্মাদন চুক্তি এপিএ ২০২৪-২৫ অর্থবছরের আওতায় আমরা তিনটি ফ্রি মেডিকেল ক্যাম্প করার প্রকল্প হাতে নিয়েছি। ইতোমধ্যে আমাদের দুটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ তৃতীয় ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এলাকার দরিদ্র মানুষদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

 

কুরপালা গ্রামের গৃহবধু পেয়ারা বেগম বলেন,আমরা ইচ্ছা থাকলেও অনেক সময় হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে পারি না। আজ বাড়ির পাশে বসে ডাক্তার দেখালাম। তারা ফ্রি ঔষধও দিয়েছে। এতে আমাদের খুব উপকার হলো।

 

ডা: ফজিলাতুন্নেছা ইমু বলেন, আমরা এই ক্যাম্পে দুই শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করেছি। এই রোগীদেরকে প্রাথমিক চিকিৎসার সাথে সাথে ঔষধও ফ্রি দিয়েছি। পাশাপাশি বর্তমান সময়ে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সবাইকে সতর্কতামুলক পরামর্শ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।