Nabadhara
ঢাকাবুধবার , ১৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে মানবিক ও সামাজিক কর্মসূচির মাধ্যমে ডা. জুবাইদা রহমান-এর ৫৩তম জন্মদিন পালিত 

জেলা প্রতিনিধি, পিরোজপুর
জুন ১৮, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর

আজ পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে ডা. জুবাইদা রহমান পরিষদ, পিরোজপুর জেলা শাখা-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর পিরোজপুর জেলার আহ্বায়ক ডা. সিকদার মাহমুদ হোসেন,  ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পিরোজপুর জেলার সদস্য সচিব  ডা. মাহবুবা ফেরদৌসি মিথুন।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. জুবাইদা রহমান পরিষদ পিরোজপুর জেলা আহ্বায়ক এবং পিরোজপুর জেলা ছাত্রদল সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক, শাম্মি আক্তার রশ্নী।

 

অনুষ্ঠানে বক্তারা ডা. জুবাইদা রহমানের মানবিক অবদান ও কর্মনিষ্ঠার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।