Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 
জুন ১৯, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণের লক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

১৯ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

 

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান।

 

সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন।

 

প্রশিক্ষণ প্রদান করেন ঢাকাস্হ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক মুহম্মদ আব্দুর রহমান ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশন মাষ্টার আব্দুর রহমান।

 

তারা দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে এ সময় করনীয় সম্পর্কে আলোচনা করেন।

 

এ সময় গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশন মাষ্টার আব্দুর রহমান বলেন, গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনে কোন এ্যাম্বুলেন্স নেই। ফলে বিভিন্ন দূর্যোগের ঘটনায় উদ্ধার কাজ করতে গিয়ে আমাদের মারাত্মক সমস্যায় পড়তে হয়। ফায়ার ষ্টেশনে একটি এ্যাম্বুলেন্স থাকলে গোয়ালন্দ উপজেলা বাসী উপকৃত হতো এবং আমরা ভালোভাবে উদ্ধার কাজ করতে সক্ষম হতাম।

 

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারী সংস্থার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।