Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‎পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত 

জেল প্রতিনিধি, পিরোজপুর
জুন ১৯, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

জেল প্রতিনিধি, পিরোজপুর

আজ বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১২ টায় পিরোজপুরের উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে শিশুদের নিয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবস পালিত হয়। ‎

 

“স্বপ্নের ডানায় ভর করি, শিশু শ্রমের শৃঙ্খল ছিড়ি, দীপ্ত পায়ে আশার আগুন বুকে জালি” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থী, অভিভাবক, শিশু ফোরাম, যুব ফোরাম ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‎

 

 

‎আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের হাতে কলম, খাতা ও খেলনার জায়গায় যেন কোনভাবেই কাজের ভার না পড়ে। শিশু শ্রম রোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে। শুধু আইন করলেই হবে না, প্রয়োজন সচেতনতা ও মানবিক দৃষ্টিভঙ্গি। ‎

 

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এরিয়া প্রোগ্রামের স্পন্সরশিপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার লিউনিডাস বৈদ্যের সঞ্চালনায় আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এরিয়া প্রোগ্রামের জুনিয়র প্রোগ্রাম অফিসার মার্সিয়া জোয়ান্না হালদার, স্পন্সরশিপ এন্ড চাইল্ড প্রোটেকশন ফ্যাসিলিটেটর মেহেদী মাসুদ, যুব ফোরাম প্রতিনিধি সুমাইয়া আক্তার তন্বী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।