Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় জাতীয় নাগরিক পার্টির সভা: জুলাই সনদ ও হ*ত্যার বিচার দাবি

এম এ ফয়সাল, সাতক্ষীরা
জুন ১৯, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, সাতক্ষীরা

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং ঐতিহাসিক জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে সারা দেশের মতো সাতক্ষীরার তালায় উপজেলাতেও জাতীয় নাগরিক পার্টি এক মতবিনিময় সভার আয়োজন করে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে তালা উপজেলার পুরাতন খেয়াঘাট রোডে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানা জাতীয় নাগরিক পার্টির প্রধান যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ এহতেশাম শাহবাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমডি মামুন হাওলাদার এবং তালা উপজেলা সমন্বয় কমিটির অন্যতম সদস্য মান্নান শিকদার জনি।

সভায় আরও উপস্থিত ছিলেন তালা উপজেলার প্রতিনিধি নুসরাত জাহান, শাহ জালাল আহমেদ, কাজী ইমরান হোসেন, এস. কে. জাহিদ, মোহাম্মদ নয়ন শেখ, শেখ রাজিব, জান্নাতুল ফেরদাউস অন্তরা প্রমুখ ।

বক্তারা বলেন, জুলাই হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক ভয়াবহ ও কলঙ্কিত অধ্যায়। এই ঘটনার বিচার এবং জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি। ঘোষণাপত্র বাস্তবায়ন না হওয়ায় জাতি বারবার প্রতারিত হচ্ছে বলে বক্তারা মন্তব্য করেন।তাঁরা অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ‘জুলাই সনদ’ স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

বক্তব্য শেষে ‘জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন চাই’—এই দাবিতে সকলে একযোগে স্লোগান দেন।সভা শেষে একটি শান্তিপূর্ণ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।