Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে গভীর রাতে হিন্দু পরিবারের বসতঘরে আ*গুন, পাল্টাপাল্টি অভিযোগে চাঞ্চল্য

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুন ২০, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি গ্রামে এক হিন্দু পরিবারের বসতঘরে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা রান্নাঘরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

 

ভুক্তভোগী উত্তম হালদার জানান, হঠাৎ গভীর রাতে আগুন লেগে যায় এবং রান্নাঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। উত্তম হালদার অভিযোগ করেন, প্রতিবেশী দীনেশ, সুদেব, শিশির, প্রদীপ, বিপুল, রাজীব ও সঞ্জীব ঘরামীদের সঙ্গে তাদের দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। সম্প্রতি এক মামলায় সাক্ষ্য দেওয়ার কারণে প্রতিশোধ নিতে প্রতিপক্ষরা তাদের বাড়িতে আগুন লাগিয়েছে বলে তার অভিযোগ।

 

অন্যদিকে অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। দীনেশ ও সুদেব ঘরামী জানান, উত্তম হালদার ও তার পরিবার নিজেরাই ঘরে আগুন দিয়ে তাদের ফাঁসানোর চেষ্টা করছে। তারা দাবি করেন, ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে হয়রানি করছে এবং মিথ্যা মামলা দিয়ে সমস্যায় ফেলছে। এ ঘটনাকে ‘নাটক’ আখ্যা দিয়ে অভিযুক্তরা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

 

এ ব্যাপারে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।