Nabadhara
ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যুগ্ন-আহ্বায়কের পদ পাওয়া সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ২১, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজোয়ান রহমান রাজ তালুকদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা কমিটি।

 

শুক্রবার (২১ জুন) রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্য সচিব আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোন রূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

 

গত বৃহস্পতিবার ( ১৯ জুন) ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদনের কয়েক ঘণ্টা পর রাজ তালুকদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে দাবি করেন—তিনি ওই কমিটি সম্পর্কে কিছুই জানেন না এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন, আর আগামীতেও থাকবে না। তার এমন বক্তব্যে স্থানীয় রাজনীতিতে আলোচনার সৃষ্টি হয়।

 

এছাড়া বিষয়টি নিয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর আরো আলোচনার সৃষ্টি হয়। পরে শুক্রবার রাতে যুগ্ন-আহ্বায়কের পদ পাওয়া সেই রাজ তালুকদারকে বহিষ্কার করা হয়।

 

টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন জানান, রাজ তালুকদার নিজেই পদ পেতে তার কাছে জীবন বৃত্তান্ত জমা দিয়েছিলেন। তার এমন কর্মকান্ডে আমরা বিব্রত। তাই তাকে বহিষ্কারের পাশাপাশি তার সাথে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।