Nabadhara
ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে বিজিবির মা*দকবিরোধী অভিযান: ফে*ন্সিডিল ও বাংলাদেশী ম*দ তৈরির বড়ি উদ্ধার

Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর জেলার সদর ও বিরামপুর থানায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিল ও বিপুল পরিমাণ বাংলাদেশী মদ তৈরি বড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১জুন) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীন দাইনুর বিওপির একটি টহলদল দিনাজপুর সদর থানার কনজকুড়ি গ্রামের মাঠের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। অন্যদিকে, একই দিনে বিজিবির বিরামপুর বিশেষ ক্যাম্পের একটি টহলদল বিরামপুর থানার পাহানপাড়া গ্রামের শামসুলের চায়ের দোকানের পার্শ্ববর্তী স্থান থেকে ২৩ হাজার ৭৫ পিস বাংলাদেশী মদ তৈরি বড়ি জব্দ করে। আটককৃত মাদকদ্রব্যগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৬ হাজার ১২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি। সমস্ত মাদকদ্রব্য বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মেজর সাজ্জাদুল ইসলাম জানান, “চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি’র নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।