Nabadhara
ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৬ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা বিএনপি কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী জাতীয় ও দলীয় পতাকা এবং বিভিন্ন রঙের ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

পরে দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন।

সভায় আরও বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশন আরা রত্না, উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর বাদশা, যুগ্ম আহ্বায়ক মনু সরকার ও শফিউল আলম মুক্তি এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে আরও এগিয়ে নিতে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।