নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় আওয়ামী লীগের শাসনামলের প্রভাবশালী সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী মোঃ কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাছা এলাকায় ছয়জন নিহত হলে এ ঘটনায় তিনটি পৃথক হত্যা মামলা হয়। রবিবার সকালে পুলিশ প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্যে আসামিদের আদালতে আনা হয়। আদালত তাদেরকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এ সময় গাজীপুর আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

