Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষায় খারাপ ফলের হতাশায় এইচএসসি পরীক্ষার্থীর আ’ত্মহ’ত্যা, এলাকাজুড়ে শোকের ছায়া

আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী)
জুন ২৭, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী)

রাজশাহীর দুর্গাপুরে এইচএসসি পরীক্ষায় খারাপ ফল করার হতাশা থেকে বিষপানে আত্মহত্যা করেছেন শাকিলা খাতুন (১৮) নামের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৬ জুন) দুর্গাপুর উপজেলার বেলঘড়িয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত শাকিলা ধরমপুর কলেজের ছাত্রী এবং বেলঘড়িয়া গ্রামের আবু হেনার কন্যা। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার তিনি দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে মন খারাপ করে বাড়ি ফেরেন শাকিলা। পরিবারের সদস্যদের অজান্তে বিষপান করেন তিনি।

 

বিষপানের পরও শাকিলা স্বাভাবিকভাবে বাবার সঙ্গে উপবৃত্তির টাকা তুলতে স্থানীয় বাজারে যান। টাকা তোলার পর দুলাভাইয়ের বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার পথে হঠাৎ বমি শুরু হলে বিষের গন্ধে বিষয়টি ধরা পড়ে। দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তার অবস্থা গুরুতর দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে পথেই শাকিলার মৃত্যু হয়।

 

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানায়, শাকিলা ছিলেন ভদ্র ও মেধাবী। তার এই করুণ পরিণতি সবাইকে মর্মাহত করেছে।

 

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষায় খারাপ করার কারণে মানসিকভাবে ভেঙে পড়েই সে আত্মহত্যার পথ বেছে নেয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।