Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার তালায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

এম এ ফয়সাল, সাতক্ষীরা
জুন ২৭, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, সাতক্ষীরা

সাতক্ষীরার তালায় শুক্রবার (২৭ জুন, ২০২৫) উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ নারী, পুরুষ ও যুব সমাজের অংশগ্রহণে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ।

সকালে তালা উপজেলার মাঝিয়াড়া জগন্নাথ মন্দির চত্বরে রথযাত্রা উপলক্ষে এক ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব

মাঝিয়াড়া জগন্নাথ মন্দির কমিটির সভাপতি উদয় কুমার সাধু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, জগন্নাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক শচীপুত্র মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক শ্যামল চৌধুরী লিটু এবং সাধন পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বসু ঘোষ

আলোচনা সভা শেষে মন্দির চত্বর থেকে বর্ণাঢ্য রথযাত্রা শুরু হয়। রথটি মোবারকপুর রাধা-গোবিন্দ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এদিকে, তালার ঘোষনগর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শান্তি নিকেতন মন্দির কমিটির উদ্যোগেও রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। উভয় রথযাত্রায় শত শত ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তালার ধর্মীয় ও সামাজিক জীবনে এক বিশেষ তাৎপর্য বহন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।