Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গ্রামের রাস্তায় নারকেল গাছের চারা রোপণ করলেন গোয়ালন্দের ইউএনও

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
জুন ২৭, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

পরিবেশ রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি ও অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে নারকেল গাছের চারা রোপণ কার্যক্রম শুরু করেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান।

 

শুক্রবার (২৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে নিজ হাতে নারকেল গাছের ৫০টি চারা রোপণ করেন তিনি। তার এ মহৎ উদ্যোগে সাথে ছিলেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

চারা রোপণের সময় ইউএনও মো. নাহিদুর রহমান বলেন, “পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীবন ও সম্পদের সুরক্ষার কথা মাথায় রেখে আমরা এ কার্যক্রম হাতে নিয়েছি। প্রথম পর্যায়ে দেবগ্রাম ইউনিয়নে নারকেল গাছের ৫০টি চারা রোপণ করা হয়েছে। চলতি বছরেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস প্রাঙ্গণ ও রাস্তার ধারে ফলদ, বনজসহ প্রায় দুই হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।”

 

স্থানীয় জনগণের মাঝে ইউএনওর এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তারা মনে করছেন, এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় সহায়ক হবে না, বরং ভবিষ্যতে অর্থনৈতিকভাবেও সুফল বয়ে আনবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।