Nabadhara
ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় দু র্ধ/র্ষ চুরি: লাইসেন্সকৃত ব/ন্দুক, কা/র্তুজ ও নগদ টাকা লুট

এম এ ফয়সাল, সাতক্ষীরা
জুন ২৮, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামে আফসার উদ্দিন মোল্লার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ জুন) ভোর রাতে, বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা এই চুরি সংঘটিত করে।

 

পরিবার সূত্রে জানা যায়, চোরেরা বাড়ির বারান্দার গ্রিল এবং ঘরের দরজার তালার হ্যাজবোল্ট কেটে ভিতরে প্রবেশ করে। পরে তারা ঘরের আলমারি থেকে আফসার উদ্দিন মোল্লার লাইসেন্সকৃত একনালা বন্দুক, ২০ রাউন্ড কার্তুজ ও নগদ ৯০ হাজার টাকা সহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়।

 

ভুক্তভোগী পরিবারের সদস্য, কলেজ শিক্ষক তৌহিদুর রহমান জানান, “আমার ছোট ভাই ওহিদুর রহমানের মেয়ে, সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ফাইমা খাতুন ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য আমরা সবাই কয়েকদিন ধরে বাড়ির বাইরে ছিলাম। এই সুযোগে চোরেরা বাড়িতে হানা দেয়।”

 

ঘটনার পর তৌহিদুর রহমান আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বলেন, “চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।