Nabadhara
ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাতৃভূমি বাঘারপাড়ার ‘হাজার বৃক্ষরোপণ’ কর্মসূচি শুরু

যশোর প্রতিনিধি 
জুন ২৮, ২০২৫ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি 

যশোরের বাঘারপাড়া উপজেলাকে সবুজায়নের লক্ষে ‘হাজার বৃক্ষরোপণ’ কর্মসূচি শুরু হয়েছে। ব্যতিক্রমী এ উদ্যোগ হাতে নিয়েছে সামাজিক সংগঠন ‘মাতৃভূমি বাঘারপাড়া’। শনিবার সকালে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ ও সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩০টি ওষুধি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান সমন্বয়কারী প্রতিনিধি সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাবুর রহমান, উপদেষ্টা এশিয়ান টিভির নিউজ অব হেড সিরাজুল ইসলাম, মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, খাজুরা ইসলামিয়া ফাজিল (স্মাতক) মাদরাসার ক্রীড়া শিক্ষক কাজী কামরুল ইসলাম প্রমুখ।

 

সংগঠনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শিহাবুর রহমান জানান, বাঘারপাড়া উপজেলার বাসিন্দা দেশ-বিদেশে বসবাসকারী চাকরিজীবী, ব্যবসায়ী ও প্রবাসীদের প্রাণের সংগঠন মাতৃভূমি বাঘারপাড়া। শুরুতেই উপজেলাকে সবুজায়ন করতে হাজার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গাছগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার গুরুত্বপূর্ণ অংশ ও মোড়ে মোড়ে রোপণ করা হবে।

 

এদিকে, একই কর্মসূচির আওতায় বিকেলে উপজেলার রোস্তমপুর দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০টি নিমগাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিনিধি শাহিন হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।