Nabadhara
ঢাকারবিবার , ২৯ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল আধুনিক সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 
জুন ২৯, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 

নড়াইল আধুনিক সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে সুধীজনদের সঙ্গে স্বাস্থ্য সেবা বিভাগের বিশ্বস্বাস্থ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

 

সভায় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের পরিচালক ডা. আব্দুল গফফার, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমএম আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজল কুমার বকসী, নড়াইল প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট এসএম আব্দুল হক এবং সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদসহ অন্যান্য সুধীজন।

 

সভায় সদর হাসপাতালে চিকিৎসক সংকট, প্রয়োজনীয় ওষুধের অভাব, দ্রুত ২৫০ শয্যার হাসপাতাল কার্যক্রম চালু এবং সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বক্তারা এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

 

প্রধান অতিথি শেখ মোমেনা মনি স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যাগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং এসব সমস্যা যথাসম্ভব দ্রুত সমাধানের আশ্বাস দেন।

 

সভায় অংশগ্রহণকারীরা জেলা হাসপাতালের সেবার মান বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।