Nabadhara
ঢাকারবিবার , ২৯ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভারতে যাওয়ার সময় বেনাপোলে আ’টক নেত্রকোনার আওয়ামী লীগ নেতা

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
জুন ২৯, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

চিকিৎসার কথা বলে ভারতে পালানোর চেষ্টাকালে যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক হয়েছেন একাধিক মামলার পলাতক আসামি ও নেত্রকোনার আওয়ামী লীগ নেতা মো. সানোয়ারুজ্জামান যোশেফ (৬৫)।

 

রবিবার সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন যোশেফ। কিন্তু পাসপোর্ট চেকের সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষের নজরে আসে—তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

 

আটক যোশেফ নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

 

ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন জানান, রুটিন ডাটাবেজ যাচাইয়ে তার নাম ওঠে আসে। দেখা যায়, নেত্রকোনা মডেল থানা ও খালিয়াজুড়ি থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। পরে তাকে আমরা ইমিগ্রেশন থেকে আটক করি।

 

পুলিশ সূত্রে জানা যায়, যোশেফের বিরুদ্ধে নাশকতা, হামলা, ভাঙচুর, দখল ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে বিশেষ ক্ষমতা আইনের পাশাপাশি দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ।

 

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাছেল মিয়া বলেন, আটকের পর আমরা তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছি। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য যাচাই করা হচ্ছে। প্রক্রিয়া শেষে তাকে নেত্রকোনার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

 

সীমান্ত পথে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টায় এমন একজন রাজনৈতিক নেতার আটক হওয়াকে গুরুত্বের সঙ্গে দেখছে প্রশাসন। সংশ্লিষ্টরা বলছেন, মামলার দায় থেকে বাঁচতে কেউ যাতে আন্তর্জাতিক সীমান্ত ব্যবহার করতে না পারে, সে জন্য ইমিগ্রেশনে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।