Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নলছিটিতে টানা বৃষ্টিতে সড়ক ভেঙে খালে, যানচলাচল বন্ধ- দুর্ভোগে এলাকাবাসী

খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) 
জুলাই ১০, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) 

ঝালকাঠির নলছিটি পৌর এলাকার ৫নং ওয়ার্ডের মল্লিকপুর খাজুরিয়া সড়কটি টানা বৃষ্টিতে ভেঙে খালে পড়ে গেছে। এতে সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা।

 

প্রতিদিন শত শত মানুষ এ সড়কটি ব্যবহার করে চলাচল করতেন। কিন্তু বেশ কিছুদিন ধরেই সড়কটির বেহাল দশা ছিলো। স্থানীয়রা একাধিকবার পৌর কর্তৃপক্ষকে অবহিত করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী।

 

মল্লিকপুর এলাকার বাসিন্দা সুমন বলেন, “অনেকদিন ধরে সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এখন টানা বৃষ্টিতে পুরোটা খালে পড়ে গেছে। আগে ব্যবস্থা নিলে হয়তো এমন দুর্ঘটনা ঘটত না।”

 

স্থানীয় আরেকজন বাসিন্দা শামিম বলেন, “এই সড়ক দিয়ে কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে। এখন পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পৌর প্রশাসক নজরুল ইসলাম কিছু স্থানে সাময়িক চলাচলের জন্য পাইলিংয়ের ব্যবস্থা করেছেন, তবে তা যথেষ্ট নয়।”

 

মোটরসাইকেল চালক নাহিদ বলেন, “আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করি। এখন সড়কটি ভেঙে যাওয়ায় বের হতে পারছি না।”

 

এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করতে হবে, নইলে দীর্ঘস্থায়ী ভোগান্তিতে পড়তে হবে নলছিটি পৌরসভার হাজারো মানুষকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।