Nabadhara
ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় ১৬৯ বোতল ভারতীয় মাদকসহ আটক ১, পালিয়েছেন ২ জন

Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশের অভিযানে ১৬৯ বোতল ভারতীয় উইনকেরেক্স মাদকসহ নুর ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তি ও পলাতক আরও দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বহেরা বাজারের পাশে নুরুল আমিনের চায়ের দোকানের সামনে বহেরা বাজার থেকে বহেরা হাইস্কুলগামী সড়কে এ ঘটনা ঘটে। এজাহার সূত্রে জানা যায়, কুলিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শেখ আফ্রিদিসহ স্থানীয় কয়েকজন তিন অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করে পুলিশকে খবর দেন।

পরে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের আরশাদ আলীর ছেলে নুর ইসলামকে ১৬৯ বোতল ভারতীয় উইনকেরেক্সসহ আটক করে। এ সময় তাঁর সঙ্গে থাকা শরিফুল ইসলাম (৩২) ও মজনু মোড়ল (৩৫) পালিয়ে যান।

পলাতক শরিফুল ইসলাম আব্দুস কুদ্দুস কারিগরের ছেলে এবং মজনু মোড়ল রেজাউল মোড়লের ছেলে। তাঁদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর এলাকায়।

এ ঘটনায় দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ মিয়া বাদী হয়ে আটক নুর ইসলামসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটি ৩০ অক্টোবর দায়ের করা হয়। মামলা নম্বর ১৩।

দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়দের সহযোগিতায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।