Nabadhara
ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে তুলার মিলে ভয়াবহ আ’গুন, ক্ষতি ১০ লক্ষ টাকা

ঝিনাইদহ সংবাদদাতা
জুলাই ১২, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার লাঙ্গলবাঁধ এলাকায় একটি তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে মিজান মোল্লা নামের এক ব্যক্তির তুলার মিলে আগুন লেগে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার পর শৈলকূপা ও শ্রীপুর থানার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, আগুনের তাণ্ডবে মিলের ঘর ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে।

শৈলকূপা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার জানান, লাঙ্গলবাঁধ এলাকায় মিজান মোল্লার তুলার মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

মিজান মোল্লা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তিনি আরও জানান, আগুনের ঘটনায় ঘর ও অন্যান্য মালামাল সহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এদিকে, স্থানীয় নায়েব আলী নামের এক ব্যক্তি জানিয়েছেন, “আগুন লেগে তুলার মিলে যে ক্ষতি হয়েছে তা সত্যিই অস্বাভাবিক। আমরা সব সময় এই ধরনের ঘটনা প্রতিরোধে সচেতন থাকতে চাই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।