Nabadhara
ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৫

আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত চার আসামি ও নিয়মিত মামলার এক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত দেড়টার দিকে দেবহাটা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন-এর নেতৃত্বে পুলিশের একাধিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার সিআর পরোয়ানাভুক্ত আসামিরা হলেন-পূর্ব কুলিয়া গ্রামের দ্বীন আলী মোল্লার ছেলে গফফার মোল্লা, আতাপুর গ্রামের নুর আলী গাজীর ছেলে লতিফ গাজী (৫০), বড়শান্তা গ্রামের ফারুক সর্দারের ছেলে মো. ফেরদাউস (২৫) এবং পুষ্পকাটি গ্রামের মৃত মালেক গাজীর ছেলে মনিরুল ইসলাম।

এ ছাড়া পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি তমা সাহাকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে খুলনা সদর থানার ২৩ নম্বর ওয়ার্ডের সিটি কলেজ তালতলা এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করছিলেন।

দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।