Nabadhara
ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে জমি নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা দুই নারীকে মারধরের অভিযোগ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
অক্টোবর ৩০, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে জমি নিয়ে বিরোধের জেরে অন্তঃসত্ত্বা দুই নারীকে মারধর ও লাথি-ঘুষি মেরে আহত করার অভিযোগ উঠেছে দুই সহোদরের বিরুদ্ধে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার দক্ষিণ গাড়ফা এলাকায় এ ঘটনা ঘটে। আহত আনজেরা বেগম (৩০) ও বিধবা নাইমা সুলতানাকে (৩১) মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত দুই নারীর অভিযোগ, বাড়ির জমি নিয়ে জসিম খান ও তাঁর ভাই জহির খানের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের বিরোধ চলছে। গত ৩ অক্টোবর আনজেরা বেগমের স্বামী সজিব খান কর্মস্থল কেআর কলেজে ভোরে আকস্মিকভাবে মারা যান।

তাঁদের দাবি, বুধবার সকালে জসিম ও জহিরসহ চার-পাঁচজন তাঁদের বাড়ির জমি দখল করতে এলে তাঁরা বাধা দেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁদের এলোপাতাড়ি মারধর ও লাথি-ঘুষি মেরে আহত করে। একপর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন।

আহত দুই নারী ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে প্রতিপক্ষের বাড়িতে গিয়েও তাঁদের পাওয়া যায়নি। ফলে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।