Nabadhara
ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর-বরিশাল মহাসড়ক চার লেনে উন্নীতকরণে দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নাজিম বকাউল, ফরিদপুর 
জুলাই ১৩, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

নাজিম বকাউল, ফরিদপুর 

ফরিদপুর-বরিশাল মহাসড়ককে চার লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দিয়েছে ফরিদপুরবাসী। রোববার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফরিদপুর-বরিশাল মহাসড়কটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিনিয়ত এই সড়কে যানজট, দুর্ঘটনা এবং জনদুর্ভোগ লেগেই থাকে। দ্রুত চার লেনে উন্নীত না করা হলে জনসাধারণের ক্ষোভ আরও বাড়বে।

এসময় বক্তব্য দেন ফরিদপুর নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবরার নাদিম ইতু, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, এনসিপির জেলা সভাপতি কাজী রিয়াজ, সদস্য সচিব সোহেল রানা, ড্যাব ফরিদপুরের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, প্রফেসর আব্দুস সামাদ, বিশিষ্ট সাংবাদিক মফিজ ইমাম মিলন, সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ এবং ফরিদপুর বাস মালিক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান সিদ্দিকী প্রমুখ।

মানববন্ধন শেষে ফরিদপুর-বরিশাল চার লেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাহমুদুল হাসান ওয়ালিদ বলেন, “আমরা সরকারের কাছে ২৩ জুলাইয়ের মধ্যে কাজ শুরু করার আল্টিমেটাম দিয়েছি। এর ভেতর প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি না হলে আমরা মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

এ কর্মসূচিতে জেলার ২০টির অধিক সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। পরে একটি প্রতিনিধি দল ফরিদপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।