Nabadhara
ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে রহস্যজনক খু/ন, চাচা গ’লাকা/টা অবস্থায় গুরুতর আ’হত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিয়া কান্দি গ্রামে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই গ্রামের সম্রাটের ছেলে মাসুদ (২০) রহস্যজনকভাবে নিহত হয়েছেন। একই ঘটনায় তার চাচা রুবেল (২৩), মৃত আলতাফুরের পুত্র, গলাকাটা অবস্থায় গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত শনিবার (১২ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময়। রবিবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে স্থানীয়রা চাচা-ভাতিজার বসতঘরে মাসুদের মরদেহ ও রুবেলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিকভাবে আহত রুবেলকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবু রায়হান প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন।

নিহত মাসুদের পরিবারের সদস্যরা জানান, ঘটনার রাতে ওই নির্জন বাড়িতে শুধুমাত্র মাসুদ ও রুবেলই ছিলেন। পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না। মাসুদ সম্প্রতি সিঙ্গাপুর যাওয়ার জন্য ট্রেনিং শেষ করেছিলেন এবং রুবেল সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি সিআইডির একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কাজ শুরু করেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রহস্যজনক এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এমন নৃশংসতা – তা জানতে পুলিশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।