Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঘুষ লেনদেনের অভিযোগে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

Link Copied!

মো. আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ঘুষ লেনদেনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমানসহ ছয় পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা এই আদেশ দেন।

 

জানা যায়, গত ৩ জুলাই সিলেট থেকে ঢাকাগামী এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান আটক করে খাঁটিহাতা হাইওয়ে থানার এএসআই বিপ্লু বড়ুয়ার নেতৃত্বাধীন একটি টিম। পরে ‘অবৈধ পণ্য পরিবহন’ এর অভিযোগে ভ্যান মালিকের কাছ থেকে ৮০ হাজার টাকা ঘুষ গ্রহণ করা হয়। এ ঘটনাটি গোপনে ধারণ করে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার করা হলে তোলপাড় শুরু হয় এবং বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

 

তদন্তের প্রাথমিক ভিত্তিতে যাদের প্রত্যাহার করা হয়েছে তারা হলেন: ওসি মামুন রহমান, এএসআই বিপ্লু বড়ুয়া, কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল এবং মো. জহির মিয়া।

 

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসআই মো. সজীব মিয়া বলেন, “একটি অভিযোগের ভিত্তিতে ছয়জনকে একসঙ্গে প্রত্যাহার করা হয়েছে। আমি গতকাল থেকে দায়িত্ব পালন করছি।”

 

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা বলেন, “অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে ছয়জনকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত চলছে, অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।